মিরসরাইয়ে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ১৫০ ঘনফুট মাটিসহ দুটি ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কাটাছরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাটাছরা এলাকা থেকে গাড়ি দুটি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।
ওসি নাজমুল হক বলেন, 'সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাটাছরা ইউনিয়নের পশ্চিম কাটাছরা এলাকার নুরুল হক প্রকাশ নুরুল্লার বাড়ির সামনে কৃষি জমি থেকে রাতের আধারে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে কিছু চক্র। মাটি কাটায় অভিযুক্ত শাহানুর আলী প্রকাশ রুবেল (৩২), ফিরোজ (৪১) ও জয় (২৪) অজ্ঞাত ৫/৬ জন মাটি ভর্তি ট্রাক দুটি রেখে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আনুমানিক ১৫০ ঘনফুট মাটিসহ ট্রাক দুটি জব্দ করা হয়।'
তিনি আরও বলেন, 'পলাতক ও অজ্ঞাত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় বালুমহাল ও মাটি ব্যপস্থাপনা আইন ২০১০ ধারা-১৫ (১) আইনে মামলা নং-১৩ দায়ের করা হয়েছে।'
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




