মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

কৃষক ও ফ্যামিলি কার্ড দলমত নির্বিশেষে পাবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

কৃষক ও ফ্যামিলি কার্ড দলমত নির্বিশেষে পাবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের অন্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হচ্ছে। এছাড়া সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের দেড় হাজার কৃষককে কার্ড দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল কর্মসূচির উদ্বোধন করেন। কিন্ত আমি নিজেও জানি না কারা এই কার্ড পেয়েছেন। আমাদের কৃষি মন্ত্রণালয়, ইউএনও সাহেব তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন, কে কে কোন ক্যাটাগরি এই কার্ড পেতে পারেন এবং সেই হিসেবে নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

8723a0cc-5b66-4a3f-bd0b-0fb76c3dbeeb

প্রতিমন্ত্রী বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না, কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাকেই প্রদান করা হবে। এইভাবে বাংলাদেশের চার কোটি পরিবারে ফ্যামিলি কার্ডটা প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড ইতোপূর্বে উদ্বোধন হয়েছে, ইনশাল্লাহ সামনের দুই- তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে আরো ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করতে সক্ষম হব।

তিনি বলেন, বাংলাদেশকে রক্ষা করতে শুধু প্রশাসন নয়, দল, মত, ধর্ম, বর্ণ সর্বোপরি প্রত্যেকটা সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে দেশ অনেক এগিয়ে যাবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বগুড়ায় ৩১৪৭ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’

তিনি আরো বলেন, আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য সহায়তায় কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করবো না। যারা পাওয়ার যোগ্য, যারা ক্ষতিগ্রস্ত সেই মানুষটাই যেন উপকৃত হতে পারে সেটাই অগ্রাধিকার দেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক কৃষাণীর হাতে কৃষক কার্ড ও দুইটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।

কৃষক কার্ড পেয়ে উচ্ছ্বসিত কৃষকেরা। বিগত সরকার এ ধরনের কার্ড দিয়ে কৃষকদের সহায়তা করেননি বলেও জানান তারা।

panchagar---

এসময় সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি জেলার কৃষক কৃষানিসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, পঞ্চগড়ের সদর উপজেলার ব্যারিস্টার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের ১ হাজার ৫৯২ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। এসময় সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি জেলার কৃষক কৃষানিসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর