মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় ডিবির অভিযানে মাদক-অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ডিবির অভিযানে মাদক-অস্ত্রসহ যুবক গ্রেফতার

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শহরের নিশিন্দারা খাপাড়া এলাকার আলিফ লাম মিম ছাত্রাবাসের একটি কক্ষ এবং সংলগ্ন ইউক্লিপ্টাস বাগানে অভিযান চালায়। এসময় নিশিন্দারা এলাকার কুখ্যাত মাদক কারবারি মো. আলামিনকে (২৫) গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মন্দিরের সামনে থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার

অভিযানে তার কাছ থেকে ১৪ বোতল ফেয়ারডিল মাদক, একটি চায়নিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিশেষ মুখোশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর