মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম

শেয়ার করুন:

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ, ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষ্যে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভা যাত্রা বের করা হয়।

শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে। পরে কালেক্টরেট মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 


বিজ্ঞাপন


এসময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)জেসমিন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক (আনু) উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, জেলা জাসাসসহ ১৯টি সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে।  

এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাঙালি খাবারের আয়োজন করা হয়। বৈশাখ কে কেন্দ্র করে দুদিনব্যাপী মেলার আয়োজন চলছে। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীণ ঐতিহ্যের বেশ কিছু স্টল অংশ নিয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর