চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি শ্যালো মেশিন, তিন হাজার ফিট পাইপ বিনষ্ট ও এক্সকেভেটরের ব্যাটারি জব্দ করা হয়।

বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামের রিজার্ভ ফরেস্ট এলাকায় ছড়া থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে বনবিভাগ ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড়ের দুর্গম এলাকায় বালু উত্তোলন করায় দুটি শ্যালো মেশিন ও তিন হাজার ফিট পাইপ বিনষ্ট করা হয়। একই সময় পার্শ্ববর্তী জায়গায় এক্সকেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগে ২টি ব্যাটারি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




