মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

কয়রায় তরমুজবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

কয়রায় তরমুজবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

খুলনার কয়রা উপজেলায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবর মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর মোড়ল উপজেলার বগা গ্রামের বাসিন্দা।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর বাজার থেকে কয়রা সেতুর দিকে যাওয়া একটি তরমুজ বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ভ্যানচালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

বরগুনায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর