প্রধানমন্ত্রী নির্দেশনায় সারা দেশের যুবক বেকার ছেলে-মেয়েদের জন্য এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য প্রকল্প হাতে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
তিনি বলেন, ইতোমধ্যে দুর্যোগপ্রবণ সামুদ্রিক এলাকার মাছ ধরার ট্রলারের জন্য স্যাটেলাইটের মাধ্যমে তাদেরকে ইন্টারনেট সংযোগের আওতায় আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ ছাড়াও আমাদের সরকার নির্বাচনি প্রতিশ্রুতি ইতোমধ্যে পূরণ করতে শুরু করেছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) বিকেল টাঙ্গাইল মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, নির্মাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের সব রুটের দূরপাল্লার ট্রেনগুলোতে ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের আনা হয়েছে জানিয়ে নির্বাচনি এলাকা টাঙ্গাইল—১ (মধুপুর-ধনবাড়ী) আসনের প্রশাসনকে উদ্দেশ্যে মন্ত্রী স্বপন ফকির বলেন, আমরা সব সময় মধুপুর ও ধনবাড়ীকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত রাখতে চাই। এ ছাড়া ইন্টারনেটে জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক প্রমুখ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




