সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাড়ে ৩ হাজার ইয়াবা জব্দ, ইউনিয়ন যুবদলের আহ্বায়কসহ আটক ২

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

সাড়ে ৩ হাজার ইয়াবা জব্দ, ইউনিয়ন যুবদলের আহ্বায়কসহ আটক ২

জামালপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়কসহ ৩ হাজার ৬০০ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মেলান্দহের হাজরাবাড়ি পৌর এলাকার ব্রাহ্মনপাড়া এলাকার অভিযান চালিয়ে আয়ুব আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- উপজেলার গুজামানিকা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. আল আমিন শিপু (৪২)। তিনি আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ব্রাহ্মনপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে আয়ুব আলী (৪৮)।

এসময় তাদের কাছে ইয়াবা ছাড়াও ১ লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মঠবাড়িয়ায় ক্লিনিকে অভিযান, দুইজনের কারাদণ্ড

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মো. খসরুল আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ব্রাহ্মণপাড়া এলাকাসহ কয়েকটি স্থানে নিয়মিত মাদক বিক্রি হচ্ছে। পরে আমরা অভিযান চালিয়ে সেখান থেকে ৩ হাজার ৬০০ ইয়াবা, নগদ টাকা ও দুটি মোবাইলসহ দুজনকে আটক করেছি৷


বিজ্ঞাপন


এ বিষয়ে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু জানান, বিষয়টি শুনেছি, সাংগঠনিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করার প্রক্রিয়া চলছে। মাদকসহ যারা অন্যায় কাজে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর