সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে তাকওয়া পরিবহন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে তাকওয়া পরিবহন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে ‘তাকওয়া পরিবহন’ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গাজীপুর চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সমাবেশে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্র শক্তির সংগঠক সামিউল আলম নাবিল। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, ভাওয়াল কলেজ জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক মাসুদ রবিন এবং সংগঠক আসিফ মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা।

bus

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গাজীপুরে চলাচলকারী তাকওয়া পরিবহন এখন এক ধরনের মরণঘাতী পরিবহনে পরিণত হয়েছে। তারা দাবি করেন, এসব যানবাহনের বেপরোয়া গতি ও নিয়ম-নীতি না মানার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

আরও পড়ুন

কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

বক্তারা আরও বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে তাকওয়া পরিবহন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিও জানান। তাদের মতে, এসব অবৈধ যানবাহন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এবং বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেয়। পুলিশের আশ্বাসের পর আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ শেষ করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর