সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে জানালার গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে ফতুল্লার নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ভোরে সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন ৫-৬ জনের একটি ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে সবার চোখ ও হাত বেঁধে ফেলে। এরপর তারা আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর