সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে পহেলা বৈশাখকে সামনে রেখে আকাশ ছোঁয়া ইলিশের দাম

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে পহেলা বৈশাখকে সামনে রেখে আকাশ ছোঁয়া ইলিশের দাম

পহেলা বৈশাখকে সামনে রেখে পটুয়াখালীতে ব্যাপক হারে বেড়েছে ইলিশের দাম।

দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুরের পাইকারি বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারি সাইজের ইলিশের দেখা মিললেও, বড় সাইজের ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।


বিজ্ঞাপন


এ বাজারে ৯০০ থেকে ১১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা মণ দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা মণ দরে।

d5d6c578-0ef5-4d84-920e-25a09b433fda

আরও পড়ুন

পঞ্চগড়ে বসতবাড়ি থেকে ১০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

পাইকারি এ বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতে। শহরের নিউ মার্কেটের মাছ বাজারসহ জেলার সব বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। ইলিশের বাজার সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের অনুরোধ জানিয়েছেন তারা।


বিজ্ঞাপন


e0e9f3e5-fbed-4671-bd1b-9facab4f380f

এদিকে তেল সংকটে পর্যাপ্ত ফিশিং করতে না পারায়, ১৫ এপ্রিল থেকে দীর্ঘ ৫৮ দিনের অবরোধ, বাজারে চাহিদার চেয়ে ইলিশের অপ্রতুলতা এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে দাম অনেকটা বেড়েছে জানিয়েছে মৎস্য আড়ত মালিকরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর