সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

আহত হনুমান নিজেই চিকিৎসা নিতে গেল হাসপাতালে

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

আহত হনুমান নিজেই চিকিৎসা নিতে গেল হাসপাতালে
হুনুমানটির চিকিৎসা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান।

যশোরের ঝিকরগাছায় এক আহত হনুমান নিজেই উপজেলা পশু হাসপাতালে চিকিৎসা নিতে হাজির।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পশু হাসপাতালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ধারালো অস্ত্রের আঘাতে আহত হনুমানটি শান্তভাবে ড্রেসিং ও ব্যান্ডেজ করিয়ে চলে যায়। হুনুমানটির চিকিৎসা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান।

আরও পড়ুন

চবিতে ১২ ফুট লম্বা আরেকটি বিষধর কিং কোবরা উদ্ধার

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার জানান, সম্প্রতি কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করে। এরপর থেকেই প্রাণিটি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এর আগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাতেও গিয়েছিল বলে জানা গেছে।

তিনি আরও বলেন, হাসপাতালে এসে প্রথমে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ারও চেষ্টা করে। পরে চিকিৎসা দেওয়ার সময় আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে যায় এবং কোনো ধরনের বাধা দেয়নি। চিকিৎসকরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর