রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ১০৪, হাসপাতালে ২৭, শুরু হয়নি টিকাদান কর্মসূচি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ১০৪, হাসপাতালে ২৭, শুরু হয়নি টিকাদান কর্মসূচি

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন হামে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৭৭ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন। হামের টিকা দেওয়ার আগেই এ রোগে অধিকাংশ শিশুরা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।

এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব বাড়তে থাকলেও এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি শুরু হয়নি।


বিজ্ঞাপন


si

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হাম রোগীর প্রকোপ, ৯৭ জনের উপসর্গ শনাক্ত

রোববার (১২ এপ্রিল) এসব বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন। তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ২৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, রায়গঞ্জে দুই, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ভর্তি রয়েছেন।

siraj


বিজ্ঞাপন


আগামী ২০ এপ্রিল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন টিকাকেন্দ্রে হামের টিকা দেওয়া শুরু হবে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর