বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই বিদেশি পিস্তলসহ মো. ফারুক হোসেন (২১) ও মো. নুরুল আলম (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক আহম্মেদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার মো. ফারুক হোসেন (২১) উখিয়া সাংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এফ-১,১৩ নম্বর ক্যাম্পের মো. হোছনের ছেলে। অপরজন মো. নুরুল আলম (৩০), নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড প্রধান ঝিড়ি এলাকার মৃত সোলাইমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউপির ১ নম্বর ওয়ার্ড বাগান ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় চাকঢালা হতে ১ টি Discover ১০০ সিসি মোটরসাইকেলযোগে ২ জন আরোহী বিজিবি চেকপোস্টের সামনে আসলে তাদেরকে মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেওয়া হলে মোটরসাইকেল আরোহী ২ জনই বিজিবি সদস্যদেরকে দেখে দ্রুত দৌঁড়াইয়া পালানোর চেষ্টা করে। সবার সহযোগিতায় তাদের আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে খালি ম্যাগাজিনসহ ১টি TT Cal 9mm PARA পিস্তল, ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, 9mm পিত্তলের ৪২ রাউন্ড গুলি ও নগদ ৯৮ হাজার ৪৮৫ টাকা জব্দ করা হয়।
পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয় এবং এনিয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
নাইক্ষ্যংছড়ি থানার উপপুলিশ পরিদর্শক (,এসআই) আহম্মেদ মোরশেদ বলেন, গ্রেফতার দুজনেই থানা হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস




