রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ: সংবিধান সংস্কার, জ্বালানি সংকট নিরসনের দাবি

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ: সংবিধান সংস্কার, জ্বালানি সংকট নিরসনের দাবি
কুষ্টিয়ায় ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত ।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের চৌহাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেট অতিক্রম করে পৌরসভা বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মোহসীন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির সিরাজুল ইসলাম, এবি পার্টির মুখ্য সমন্বয়ক বেলাল মাহমুদ, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ খান, এনসিপির মুখ্য সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস তনি প্রমুখ।

আরও পড়ুন

‘বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে’

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ যে রায় গণভোটের মাধ্যমে দিয়েছে তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি চলমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর