রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে চলন্ত এক যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হননি।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ‘সি’ ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর