রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাচির থেকে টাকা আদায়, যুবক আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাচির থেকে টাকা আদায়, যুবক আটক
আটক তারেক মিয়া

নেত্রকোনার মদন উপজেলায় কৌশলে চাচির আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখি টাকা-স্বর্ণালংকার দাবি করছিল ভাতিজা। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযুক্ত তারেক মিয়াকে (২০) আটক করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নেত্রকোনার মদন পৌরসদরের হাজী বিরিয়ানি হাউজ নামের এক রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে পুলিশ।


বিজ্ঞাপন


আটক তারেক মিয়া নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তারেক মিয়ার চাচা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। এই সুযোগে তারেক কৌশলে তার চাচির কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাচির কাছ থেকে পর্যায়ক্রমে ২ লাখ টাকা দুই ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। সম্প্রতি আবারও ৫০ হাজার টাকা আবার দাবি করেন তারেক। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে অবশেষে পুলিশের দারস্থ হন ভুক্তভোগী। পরে টাকা নেওয়ার জন্য শনিবার বিকেলে মদন শহরের এক রেস্টুরেন্টে তারেককে আসতে বলেন তিনি। এদিকে, রেস্টুরেন্টে গিয়ে চাচির সাথে গল্পের ছলে টাকা দাবি করার সময় পুলিশ তারেককে আটক করে।

ওই হাজী বিরানী হাউজের ম্যানেজার মাসুদ মিয়া জানান, বিকেলে একজন নারী আমাদের রেস্টুরেন্টে এসে বসে। কিছুক্ষণ পর একটা ছেলে আসে। আরও কিছুক্ষণ পর কয়েকজন লোক এসে ছেলেটাকে হাতকড়া লাগিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী চাচি জানান, আমার মোবাইল থেকে ছবি নিয়ে তারেক আমাকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে। তারপর আরও টাকা দাবি করে আসছিল। তাই পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


 

এ বিষয়ে আজ রোববার (১২ এপ্রিল) মদন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) হাসনাত জামান বলেন, কৌশলে ওই নারীর আপত্তিকর ছবি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার টাকা আদায় করছিল তারেক। এক পর্যায়ে ভুক্তভোগী বিষয়টি থানা পুলিশকে জানায়। গতকাল ফের টাকা চাইতে আসলে অভিযুক্ত তারেককে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর