নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে সরকার অনুমোদিত ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটের ৩ মাস মেয়াদি বেসিক কমপিউটার অ্যাপ্লিকেশন কোর্স ২য় ব্যাচের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় চাপরাশিরহাট আল আকসা মডেল মাদ্রাসায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কোর্সটির সার্বিক সহযোগিতায় ছিলো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মাস্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন। কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা সম্পন্ন করে।
পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালক শাহ ছাইদুর রহমান এসময় পরীক্ষার পর্যবেক্ষক কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ খোকন বলেন, শিক্ষার্থীরা অনেক আনন্দমুখর পরিবেশে পরীক্ষা দিয়েছে। পাশাপাশি এমন আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা।
কোর্স সংশ্লিষ্ট প্রশিক্ষক ও ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক তারেক আজিজ ও আবদুল করিম জানান, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা। বেকারত্ব দূর করতে ও প্রযুক্তি উপর গুরুত্ব দিতে সহযোগিতা করবে বলেও জানান তারা। তারা আরও বলেন, আমরা আশাবাদ ব্যক্ত করি, অর্জিত এই জ্ঞান শিক্ষার্থীদের বাস্তব জীবনে কাজে আসবে। অন্য দিকে শিক্ষার্থীরা কোর্স টি সম্পূর্ণ করে পরীক্ষা দিতে পেরে আনন্দিত।
প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগে সাধুবাদ জানায় স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রা বলেন, আমাদের এলাকায় একটি নির্ভর যোগ্য কমপিউটার ট্রেনিং সেন্টার ছিল না আগে, তাই ভবিষ্যতে ডিজাইন পার্ক ট্রেনিং ইনস্টিটিউটের পাশে থাকার কথা জানান তারা।




