রাজধানীর উত্তরা এলাকায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে সামাজিক সংগঠন স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ।
শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুম্মা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডে অবস্থিত বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন কাদির মেম্বারের বাড়িতে (জাহিদ হাসান আল কোরআন এতিমখানা) এই মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সংগঠনটির উদ্যোগে আয়োজিত ‘খাবার বিতরণ কার্যক্রম-২০২৬’ (ইভেন্ট নং : ৭) এর আওতায় ৫০ জনের বেশি এতিম শিক্ষার্থীদের মাঝে একবেলার ভালো মানের খাবার বিতরণ করা হয়।
এসময় সংগঠনের দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। অংশগ্রহণকারীরা বলেন, এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও, সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।




