রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আটোয়ারীতে মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

আটোয়ারীতে মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নরেন কুমার রায় (৩৮) নামের এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ওই ব্যক্তিকে এ দণ্ডাদেশ প্রদান করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী৷ 


বিজ্ঞাপন


এ আগে, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী স্কুলপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আটোয়ারী থানা ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালন করে তাকে আটক করা হয়৷ 

জানা গেছে, নরেন আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের কৃষ্ণ দেবের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী স্কুলপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অটোয়ারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। এসময় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টানরেন কুমার রায় পরে পুলিশ তাকে হাতেনাতে আটক করে৷ এসময় তার কাছ থেকে একটি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷ 

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যক্তিকে দণ্ডাদেশ প্রদান করে জানান, ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশ পরে ভ্রাম্য নান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়৷ 


বিজ্ঞাপন


আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন৷ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়৷ 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর