রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডাল কাটতে গাছের আগায় উঠে অচেতন শ্রমিক, উদ্ধারে ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

ডাল কাটতে গাছের আগায় উঠে অচেতন শ্রমিক, উদ্ধারে ফায়ার সার্ভিস

জামালপুরের মেলান্দহ উপজেলায় বড়ই গাছের ডাল কাটতে গিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন মো. হযরত আলী (৭০) নামে এক শ্রমিক। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বীর হাতিজা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, হযরত আলী পেশায় একজন শ্রমিক। তিনি হাতিজা এলাকায় একটি বড়ই গাছে উঠে ডাল কাটার জন্য গাছের উপরে উঠেন। হঠাৎ করে অসুস্থ হয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। তাকে অচেতন অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে গাছের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, সকালে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২৫ ফুট উঁচু গাছ থেকে অচেতন অবস্থায় তাকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর