শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমাদের দলের লোকও অন্যায় করলে শাস্তি পেতে হবে: নিতাই রায় চৌধুরী

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

আমাদের দলের লোকও অন্যায় করলে শাস্তি পেতে হবে: নিতাই রায় চৌধুরী

‘আমাদের দলের কোনো লোক যদি অন্যায় করে, তবে তাকে শাস্তি পেতে হবে—সে যেই হোক না কেন। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে।’ কথাগুলো বলেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। নতুন এই সরকারকে সহযোগিতা করে দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিগত স্বৈরশাসনামলে অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে জাতিকে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা পালিয়ে গেছে। সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আমিনুর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এবং প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর