অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ও জ্বালানি সংকট উত্তরণে কার্যকর ভূমিকা গ্রহণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সমাবেশে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, ‘গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জনগণের সাথে প্রতারণা করে অতীতে কেউ রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারা যদি জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখান, তবে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।
প্রতিনিধি/একেবি




