শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে কুকুরের কামড়ে আহত ৩৫, মিলছে না ভ্যাকসিন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে কুকুরের কামড়ে আহত ৩৫, মিলছে না ভ্যাকসিন

পটুয়াখালীর কলাপাড়ায় কুকুরের কামড়ে গত ১৫ দিনে অন্তত ৩৫ মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় আহতরা শঙ্কিত হয়ে পড়েছেন। কারণ কলাপাড়া হাসপাতালসহ স্থানীয় ফার্মেসিতে কুকুরের কামড়ের প্রতিশোধক ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

কলাপাড়া হাসপাতাল থেকে পাওয়া তথ্যানুসারে, গত ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ১২ জন মানুষ ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।


বিজ্ঞাপন


এরা হচ্ছে জান্নাতি (৭), আবু সালেহ (১৪), আরিফ (৪), রায়হান (১০), মেহেদি হাসান (১৪), রবিউল (১৩), কবির হাওলাদার (৬০), আব্দুল মান্নান (৩৮), সওদা মনি (২), ইলিয়াস (২২), আছিয়া বেগম (৫৫) ও আবু সাঈদ (৪)। এছাড়াও এ কয়দিনে বিভিন্ন সময় হাসপাতালের জরুরি বিভাগে অন্তত আরও কুড়ি জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আরও পড়ুন

বাগেরহাটে কুমিরের কুকুর শিকার, নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত?

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, কুকুর-বিড়ালের কামড়ে আহতদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদা দেওয়া আছে। কিন্তু পাওয়া যায়নি।

এছাড়া স্থানীয় বাজারে ভ্যাকসিন মিলছে না, ফলে আহতরা উৎকণ্ঠায় রয়েছেন। ওষুধের দোকানিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই ভ্যাকসিনের সরবরাহ নাই।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর