শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

নড়াইলে মাছ চোরকে ফুলের মালা দিয়ে বরণ, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

নড়াইলে মাছ চোরকে ফুলের মালা দিয়ে বরণ, ভিডিও ভাইরাল
নড়াইলের কালিয়ায় উপজেলার মাছ চোর মামুন শেখ (৩৫)।

নড়াইলের কালিয়ায় উপজেলায় মাছ চোর মামুন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ধরে ফুলের মালা পরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে এ সংক্রান্ত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছোট কালিয়া এলাকাতে গতকাল শুক্রবার ভোর রাতে এই ভিডিওটি ধারণ করে স্থানীয়রা।


বিজ্ঞাপন


আটক মামুন শেখ নড়াইলের কালিয়া উপজেলার কুঞ্জুপুর এলাকার বদশাহ শেখের ছেলে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে শ্রমিককে বেঁধে পিটুনি, ভিডিও ভাইরাল

স্থানীয়রা জানায়, গত শুক্রবার ভোর রাতে কালিয়া উপজেলার দক্ষিণ পাড়া এলাকার একটি ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে পালাচ্ছিলেন তিনি। এসময় ছোট কালিয়া মোড় এলাকায় পৌঁছালে এক নিরাপত্তা প্রহরী মামুনকে আটকায়। এসময় তাকে তল্লাশি করলে তার কাছে ১০ কেজির মতো চিংড়ি মাছ পাওয়া যায়, সঙ্গে একটি বিষের বোতলও ছিল। পরে খবর পেয়ে সেখানে ঘের মালিক ও স্থানীয়রা ভিড় করে। একপর্যায়ে মজার ছলে স্থানীয়রা মামুনের গলায় ফুলের মালা পরিয়ে দেয় এবং মাছ চুরি করার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও রেকর্ড করে। মামুনের নামে আগেও চুরির অভিযোগ-মামলা ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিভিন্ন মাছের ঘের থেকে মাছ চুরি চক্রের অন্যতম একজন মামুন। শুক্রবার তাকে গলদা চিংড়িসহ আটক করে স্থানীয়রা তাকে পুলিশে দেয়। পরে তার বিরুদ্ধে চুরির মামলা হলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ফুলের মালা দেওয়ার বিষয়টি জানা নেই।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর