শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে যুব সমাজের নিজ উদ্যোগে রাস্তা সংস্কার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

নাটোরে যুব সমাজের নিজ উদ্যোগে রাস্তা সংস্কার

নিজ উদ্যোগে নাটোরের সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করেছে স্থানীয় যুব সমাজ। রাস্তা সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তারা।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চকসিংড়া শাহপাড়া এলাকার সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থের জন্য যুব সমাজ এ সংস্কার কাজ করেন।


বিজ্ঞাপন


স্থানীয় যুব সমাজ সংগঠনে সভাপতি মো. লিটন হোসেনের নেতৃত্বে এতে অংশ নেয় রানা, সবুজ, মাহির, মাহিন, মোশাররফ, রনি, তামিমসহ অনেকে।

Nator-1

আরও পড়ুন

দড়ি ও বাঁশ ধরে মসজিদে যাওয়া সেই অন্ধ মুয়াজ্জিন মারা গেছেন

যুব সমাজের সংগঠনের সভাপতি লিটন হোসেন বলেন, দীর্ঘদিন আমাদের এলাকার রাস্তার কিছু অংশ চলাচলের অনুপযোগী ছিল। আমরা যুবসমাজ নিজেদের অর্থায়নে তা সংস্কার করেছি। ভবিষ্যতে এ ধরনের সামাজিক কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর