শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় সয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদফতরের অভিযান

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় সয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদফতরের অভিযান

বগুড়া শহরের রাজাবাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিদফতর, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক  মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে র‌্যাব-১২, বগুড়া এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।


বিজ্ঞাপন


অভিযান চলাকালে বাজারে সয়াবিন তেলের মজুত পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুত না করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং লেনদেনের ভাউচার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর