রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
/এএস




