কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
বিজ্ঞাপন
এ সময় নুরুল হোছাইনের পূর্ব-পশ্চিমমুখী একটি মুরগির খামারের ভেতরের পশ্চিম পাশে খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৪২ দশমিক ৫ কেজি। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজনকে পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।
বিজ্ঞাপন
এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইফুল।
প্রতিনিধি/ এজে




