শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব‌রিশা‌লে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত‌্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

ব‌রিশা‌লে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত‌্যু

বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নি‌য়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জ‌নে।


বিজ্ঞাপন


মৃত সা‌দিয়া (২ বছর) বরিশালের মুলাদী উপজেলার কা‌জিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজী‌বের মেয়ে এবং রা‌কিব (৯ মাস) বানারীপাড়া উপ‌জেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়া‌র্ডের হা‌বিবুর রহমানের ছেলে।

বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মু‌নির জানান, এই দুই শিশু ৮ এপ্রিল দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি হয় হাম উপসর্গ নিয়ে এবং শুক্রবার ভো‌রে দুজনারই মৃত্যু হয় একঘণ্টার ব্যবধানে। সা‌দিয়ার মৃত্যু হয় পৌ‌নে চারটায়, ও রা‌কি‌বের মৃত্যু হয় ভোর পৌ‌নে পাঁচটায়। এই নিয়ে হাসপাতালে হাম উপসর্গ ৫ শিশুর মৃত্যু হয়েছে।

পরিচালক জানিয়েছেন, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নি‌য়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সাথে গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এই পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৪১ জন হা‌ম উপসর্গ থাকা রোগী ভর্তি হয়েছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর