শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সলঙ্গা উপজেলার বাশিদেবপুর এলাকার আনিসুর রহমানের ছেলে মো. ইউনুস আলী (২১) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২২)।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে র‍্যাব-১২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেলের পাশাপাশি ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। আদালত অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

জব্দ করা ডিজেল পার্শ্ববর্তী মেসার্স সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে। এ ছাড়া সয়াবিন ও রাইস ব্র্যান তেল একই প্রতিষ্ঠানের ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে র‍্যাব এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর