শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

Sylhet dhakamail
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


৪৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক—সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০)-মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে স্থানীয় ভারতীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহ করে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।


বিজ্ঞাপন


ঘটনার পর নিহতের সঙ্গী অন্য দুই যুবক তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। 

বিজিবি আরও জানায়, নিহত যুবকসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর