শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

দূরে ভ্যান থামানোয় ইটের আঘাতে চালককে হত্যা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

দূরে ভ্যান থামানোয় ইটের আঘাতে চালককে হত্যা

রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাসসের হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহতের নাম মো. আলম (৪৪)। তিনি বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মজিবর রহমান (৫৫) রাস্তা দিয়ে যাওয়া চলন্ত একটি ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ঘটনার পর এলাকাবাসী মজিবরকে ওই এলাকার পাঠকক্লাবে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মজিবরকে পুলিশ হেফাজতে নিতে চেষ্টা করলে উত্তেজিত জনতা অভিযুক্ত মজিবরকে পিটিয়ে মারার জন্য চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত মোহনপুর থানা পুলিশ আসামিকে হেফাজতে নেয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাসসের হোসেন খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ সদস্যরা কাজ করছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর