শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

খুলনায় ডিবির হাতে শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

খুলনায় ডিবির হাতে শীর্ষ সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার

খুলনা মহানগরী গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফয়সালকে (৩৩) গ্রেফতার করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, আটক ফয়সাল খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। সে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। নুর আজিম বর্তমানে কারাগারে থাকায় গ্রুপটির নিয়ন্ত্রণ ফয়সালের হাতেই ছিল।

আরও পড়ুন

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, ফয়সালের নামে বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাকে আমরা দীর্ঘ দিন ধরে খুঁজছিলাম। আজ তার সঠিক সন্ধান জানতে পেয়ে অভিযান চালিয়ে টুটপাড়া মহিরবাড়ি খালপাড় একটি বাড়ি থেকে  গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর