শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর হামলা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর হামলা, গ্রেফতার ১
আসামি নুরু বিশ্বাস।

ফরিদপুরের সালথা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি নুরু বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মামলা সূত্রে জানা গেছে, এর আগে বুধবার রাতে ভুক্তভোগীর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাইয়ুম শিকদার (৫৫) বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার নুরু বিশ্বাস উপজেলার ভাওয়াল গ্রামের আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সালথা বাজারের জননী সুপার মার্কেটের নিচতলায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা নিয়মিত ইয়াবা বিক্রি ও গাঁজা সেবন করতেন। বুধবার সন্ধ্যায় ওই মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেন ক্লিনিক ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে নুরু বিশ্বাস ও তার সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে ক্লিনিকে ঢুকে তার ওপর হামলা চালায়।

আরও পড়ুন

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও মজুত, ৩ মাসের জেল ও জরিমানা

ঘটনার পর প্রধান আসামি নুরু বিশ্বাস আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশের একটি দল।


বিজ্ঞাপন


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর