শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি, চারদিনেও খোঁজ মেলেনি ৪ জনের

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি, চারদিনেও খোঁজ মেলেনি ৪ জনের

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত আরও ৪ জন মৌয়াল নিখোঁজ রয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ভাসতে ভাসতে মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে স্টেশনে নিয়ে যান।


বিজ্ঞাপন


bfb0e8c5-2dac-4215-bb86-5a212302fbe8

বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণকালে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

এ সময় হুলদিবুনিয়া এলাকা থেকে ৪ জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তিরা হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

1d54eb79-41e9-44e8-8d5c-3ab9fe5f4eff


বিজ্ঞাপন


আরও পড়ুন

লণ্ডভণ্ড কক্সবাজারের লবণ মাঠ, বিপাকে প্রান্তিক চাষি

অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন মৌয়াল। তারা হলেন- শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।

ad21d46c-7aa0-4b16-9ef5-acb4880a4adc

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে এবং যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর