নীলফামারীর ডোমারে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্সকে ১ লাখ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব-১৩ সিপিসি-২-এর স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির, নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নবসহ সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, অভিযানে অংশ নেওয়া বাহিনীগুলোর সহযোগিতায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআর
বিজ্ঞাপন




