শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ এএম

শেয়ার করুন:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ। ছবি: ঢাকা মেইল

ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বৃহস্পতিবার বিকেলে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করেছে। ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, জেলা যুগ্ম সেক্রেটারি মাওলানা আজিজ উল্যাহ আহমদী, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ ও জেলা সেক্রেটারি ফজলুল হক, ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মোঃ ইসমাইল, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


মুফতি আবদুল হান্নান সমাবেশে বলেন, “বর্তমান সরকার গণভোটের পক্ষে অবস্থানের কথা বলে ক্ষমতায় আসলেও পরবর্তীতে সেই রায়কে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। দেশের সচেতন জনগণ এ ধরনের কর্মকাণ্ড কখনো মেনে নেবে না। আমরা অবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বিলম্ব হলে কঠোর পরিণতির বিষয়ে সতর্ক করা হচ্ছে।”

সমাবেশ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর