শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন এক মা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন এক মা
এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন এক মা। প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট সেবা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক প্রসূতি মা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক তিনটি শিশু সুস্থ আছে বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার ইন্দুরহাট এলাকার ওই ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়।


বিজ্ঞাপন


ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়েছে। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস। তিনি জানান, মা ও তিন নবজাতকই সুস্থ আছে। এ ধরনের অস্ত্রোপচার সাধারণত কিছুটা জটিল হলেও কোনো বিঘ্ন ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রা নবজাতকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর