বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুদ্ধের পর ২৭ হাজার টন অকটেনের প্রথম জাহাজ এল দেশে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

যুদ্ধের পর ২৭ হাজার টন অকটেনের প্রথম জাহাজ এল দেশে

চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল অকটেন নিয়ে এলো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী অয়েল ট্যাংকার এমটি সেন্ট্রাল স্টার। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পতেঙ্গার ডলফিন জেটিতে ফেরার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম। 


বিজ্ঞাপন


তিনি বলেন, এমটি সেন্ট্রাল স্টার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে পৌঁছেছে। জাহাজটিতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহৎ¯প্রতিবার বিকেলের দিকে পতেঙ্গার ডলফিন জেটিতে এটি বার্থিং করার কথা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, আটটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং নয়টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশকিছু জাহাজের তেল, গ্যাস খালাস হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর