শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

ভোজ্যতেলকে ঘিরে সিন্ডিকেট কার্যক্রম ও লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চুয়াডাঙ্গা জেলা শাখা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের অন্যতম ব্যবসাকেন্দ্র বাদুরতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। এসময় বক্তব্য দেন হাবিবি জহির রায়হান, অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাডভোকেট বদর উদ্দিন ও লিটু বিশ্বাসসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ভোজ্যতেলকে কেন্দ্র করে একটি অসাধু সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করে তুলছে। এই অপতৎপরতা দ্রুত দমন করতে হবে। তারা জোর দিয়ে বলেন, যে-কোনো মূল্যে ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর