বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯-এ ফোনের পর দরজা ভেঙে উদ্ধার হলো অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ এএম

শেয়ার করুন:

B
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ায় দেওয়ান দস্তগীর হাসান ইমাম আরমান (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।


বিজ্ঞাপন


নিহত আরমান ওই এলাকার মৃত দেওয়ান আব্দুর রসূল সানু মিয়ার ছেলে। তার পরিবারের অধিকাংশ সদস্য ইতালি ও ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে একাই থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন ধরে পরিবারের লোকজনের সঙ্গে আরমানের কোনো যোগাযোগ ছিল না। বিষয়টি সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। ইতোমধ্যে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর