বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে কৃষক হত্যায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

নাটোরে কৃষক হত্যায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

নাটোরের সিংড়ায় মেসের তালুকদার নামে এক কৃষককে হত্যা মামলায় হাতিন্দাহ ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান মাহবুব উল আলমসহ ৬ জনের ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে রায় ঘোষণা করেন নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন পলাতক ও ৪ জন আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ১৯৯৯ সালের (২৩ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলার কলি গ্রামের কৃষক মেছের তালুকদারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মেছের তালুকদারের ছেলে বাদী হয়ে ৮ জনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

এরপর দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন আদালত। ২৬ বছর পর আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।


বিজ্ঞাপন


নাটোর জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু রায়ের সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ দিন বছর পর নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর