ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে ১৩ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২ জন, রাজাপুরে ৬ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও হাম-রুবেলা সন্দেহে জেলার বিভিন্ন হাসপাতালে আরও ৪২ জন শিশু ভর্তি আছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বুধবার(৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।
তিনি জানান, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এদিকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ঝালকাঠির নলছিটি উপজেলায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। ১৬ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় প্রায় ২১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

