বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

শহরের প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

Eye-catching 'Jhalakathi Chottor' inaugurated at town entrance.

ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে নবনির্মিত দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে ফিতা কেটে এ চত্বরের উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।


বিজ্ঞাপন


পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত এই চত্বরটি এরই মধ্যে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা নবনির্মিত এ চত্বরে ভিড় করেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান।

ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে চত্বরটিতে নির্মাণ করা হয়েছে একটি মনোমুগ্ধকর ভাস্কর্য। এতে ঠাঁই পেয়েছে জেলার ঐতিহ্যবাহী: শীতলপাটির বুনন; পেয়ারার ভাসমান হাট; জেলেদের ইলিশ শিকারের দৃশ্য; ঐতিহাসিক জমিদার বাড়ির প্রতিচ্ছবি। 

পাশাপাশি চত্বরটিতে প্রখ্যাত কবি কামিনী রায় ও জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত কবিতার শিরোনাম যুক্ত করা হয়েছে। ঝালকাঠির স্থানীয় শিল্পী আতিকুর রহমানের নকশায় প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই চত্বরের চারদিকে লাগানো হয়েছে নানা প্রজাতির ফুলের গাছ। এছাড়া দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক আসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনকালে ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি শহরের প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করেন। এতদিন এখানে জেলার পরিচয় বহনকারী কোনো সুনির্দিষ্ট নিদর্শন ছিল না। ‘ঝালকাঠি চত্বর’ নির্মাণের মাধ্যমে সেই অভাব পূরণ হয়েছে। এটি কেবল একটি প্রতীক নয়, বরং একটি বিনোদনকেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে। এখানে পথচারীরা বিশ্রামের পাশাপাশি জেলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর