শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ৪০০ হেক্টর জমির ফসলের ক্ষতি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় কালবৈশাখি ঝড়ে ৪০০ হেক্টর জমির ফসলের ক্ষতি

চুয়াডাঙ্গায় হঠাৎ এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুট্টা, বোরো ধান, পান ও আমের গুটিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা। ঝড়ের তাণ্ডবে অনেক খেতেই ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর জমিতে আবাদকৃত ফসলের মধ্যে প্রায় ৩৯৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ভুট্টার পরিমাণ ২৬৩ হেক্টর, বোরো ধান ৬০ হেক্টর, কলা ৪১ হেক্টর, পেঁপে ১১ হেক্টর, আম ৫, সবজি ১২ ও পান ৩ হেক্টর। তবে কি পরিমাণ ফলনের ক্ষতি নিরূপণ করা হবে।


বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম হতাশা প্রকাশ করে জানান, "হঠাৎ এমন ঝড়-বৃষ্টি আসবে আমরা বুঝতে পারিনি। চোখের সামনেই খেতের সব ভুট্টা গাছ ও ধান মাটিতে শুয়ে পড়েছে। সারাবছরের এই ফসল নষ্ট হয়ে যাওয়ায় এই ক্ষতি পুষিয়ে উঠা কঠিন হয়ে যাবে।"

চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী বলেন, "হঠাৎ ঝড়-বৃষ্টিতে ফসল আক্রান্ত হয়েছে। তবে ফলনের প্রকৃত আর্থিক ক্ষতি নিরূপণ করতে মাঠ পর্যায়ে কাজ চলছে। একইসাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।"

এদিকে, মঙ্গলবার রাতে এই ঝড়োবৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা ভেঙে পড়ে, যার ফলে সাময়িকভাবে সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর