বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

শিবগঞ্জে ট্রলি উল্টে ১ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় ট্রলিতে থাকা আব্দুস সামাদের ছোট ভাই সারোয়ার (১৭) আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার এসআই ডি. কে. তন্ময় জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয় এবং তার ভাই সারোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ নিহত আব্দুস সামাদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর