শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

শেয়ার করুন:

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে জব্দ জাটকাগুলো কালকিনি উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এতে এতিমখানার শিশুদের মাঝে আনন্দের সৃষ্টি হয়।

কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবং অবৈধভাবে জাটকা আহরণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর