বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাক্তাই খালে ডুবে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

চাক্তাই খালে ডুবে শিশু নিহত

চট্টগ্রাম নগরের ফিশারীঘাট এলাকায় চাক্তাই খালে গোসলে নেমে সাকিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খালের স্লুইসগেট-সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার বিকেলে খেলার পর গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু সাকিব।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেলে খালে জোয়ারের পানিতে দুজন শিশু গোসল করতে নামে। পরবর্তীতে একজন উঠে আসলেও সাকিব নিখোঁজ হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে খাল থেকে জোয়ারের পানি নেমে গেলে কাদামাটিতে আটকা অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাস্থলের পাশে একটি কলোনিতে সাকিব তার পরিবারের সঙ্গে থাকে। তার বাবা পেশায় রিকশাচালক এবং মা দিনমজুর। চার বোনের এক ভাই ছিল সাকিব। বোনদের মধ্যে একজন তার ছোট এবং বাকিরা তার বড়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর