শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

খুলনায় হঠাৎ ঝড়ে নৌকা ডুবি, ২ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

খুলনায় হঠাৎ ঝড়ে নৌকা ডুবি, ২ জেলে নিখোঁজ

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় হঠাৎ ঝড়ে একটি মাছ ধরা নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রাম সংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিখোঁজ জেলেরা হলেন, বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)। এ ঘটনায় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) নামের এক জেলে সাঁতরে তীরে উঠেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে একটি নৌকায় ৩ জন জেলে শাকবাড়িয়া নদীতে মাছ ধরতে যায়, পরে বিকেলে হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তীব্র স্রোতে বাকি দুইজন তলিয়ে যান। 

কয়রা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন তিনজন জেলে। বিকেলে শাকবাড়িয়া নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন তীরে উঠে এলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর